চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যাশ টাকা সহ দুই চোরকে আটক করল পশ্চিম থানার পুলিশ। গত ১১ জুলাই মেলার মাঠ এস ডি এন্টারপ্রাইজের উপরের টিন কেটে সেখান থেকে একটি ল্যাপটপ ও ক্যাশ টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। পশ্চিম থানার পুলিশ তদন্ত নেমে সিসি ক্যামেরায় চোরের পেছন দিকটা দেখতে পেয়ে চোরকে সনাক্ত করতে পারে। পরবর্তীতে আগরতলা থেকেই চুরি কাণ্ডে যুক্ত এবং সহযোগী দুজনকেই আটক করে পশ্চিম থানার পুলিশ। আটককৃতদের নাম অমিত দেব ও তার সহকারি সজল দেবনাথ। মেন আসামি অমিত দেবের আমবাসার বাড়ি থেকে চুরি যাওয়া লেপটপটি উদ্ধার করে পুলিশ। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানান সদর এসডিপিও দেবপ্রসাদ রায়। কোর্ট চত্বরে ব্যাটারি চুরি কান্ডে তারা জড়িত থাকতে পারে বলেও জানান সদর এসডিপিও।
