এক পের মা কি নাম কর্মসূচিতে রাজিব

মোদীজির আহ্বানে “এক পেড় মা কে নাম” অভিযানের অংশ হিসেবে সাংসদ রাজীব ভট্টাচার্য
বৃহৎ পরিসরে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করে খয়েরপুর, আমতলী বাইপাস রাস্তায়। বাড়ছে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে তাপমাত্রা। কারণ একটাই বৃক্ষ নিধন ও বড় বড় অট্টালিকা নির্মাণ। সেদিকে লক্ষ্য রেখে বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা অনুভব করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পের মাকে নাম কর্মসূচির ঘোষণা করে।যিনি বৃক্ষরোপণ করবেন যেহেতু উনার মার নামে সেই বৃক্ষটি উনি রোপন করছেন সেদিকে লক্ষ্য রেখে তিনি সেই বৃক্ষটির রক্ষণাবেক্ষণ করবেন এই উদ্দেশ্যেই এই কর্মসূচির নাম দিয়েছেন তিনি এক পের মাকে নাম। বাইপাস রাস্তায় বৃক্ষরোপন করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যের উন্নয়ন হচ্ছে সে দিকে লক্ষ্য রেখে রাজ্যে নয়টি জাতীয় সড়ক নির্মাণ হচ্ছে। এবং এই সড়কগুলি নির্মাণ করতে গিয়ে অনেকগুলি গাছ কাটতে হয়েছে। আইন রয়েছে একটি গাছ কাটলে ছটি গাছ লাগাতে হবে। সেই দিকে লক্ষ্য রেখে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। পাশাপাশি এই দিন তিনি সকল জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান রাখেন প্রতিটি বাইপাসে বৃক্ষরোপণ করার। ভরপুর থেকে আমতলী বাইপাস রোডে নেশা বাণিজ্যের রমরমা সাংবাদিকের এই প্রশ্নে তিনি বলেন নেশা কারবারি যেই হোক তার জন্য বিশালগড়ের সেন্ট্রাল জেল অপেক্ষা করছে। আজকের এই বৃক্ষরোপন কর্মসূচিতে উনি ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *