শনিবার আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদে প্রথা মেনে জনজাতি-দের ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত হয়। কের শব্দের ককবরক অর্থ হচ্ছে সীমানা। অর্থাৎ নির্দিষ্ট একটি সীমানার ভেতর কের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এই সীমানার ভেতর কেউ প্রবেশ করতে পারে না। কোন গর্ভবতী মহিলা অথবা কোন অসুস্থ ব্যক্তি কেরের সীমানায় থাকতে পারে না। খার্চি পূজার এক সপ্তাহ পর প্রথম শনিবার বা মঙ্গলবার কের পূজা অনুষ্ঠিত হয়। কের পূজার উদ্দেশ্য হল জনগণের নিরাপত্তা, কল্যাণ এবং সমৃদ্ধি নিশ্চিত করা। বিশ্বাস করা হয় যে এই পূজা সম্প্রদায়কে দুর্যোগ ও দুর্ভাগ্য থেকে রক্ষা করে এবং শান্তি ও সম্প্রীতি বয়ে আনে। আজকের এই কের পূজা চলাকালীন সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা,
অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য উপস্থিত ছিলেন।
আজকের এই কের পূজাকে ঘিরে জাতি জনজাতি জনগণের মধ্যে বিশেষ উৎস উদ্দীপনা পরিলক্ষিত হয়।
