শনিবার লেক চৌমুহনী বাজার থেকে প্রগতি স্কুল পর্যন্ত কাটাখালের পাড়ে বেআইনিভাবে বসা দোকানিদের বিরুদ্ধে পুর নিগম অভিযান চালায়। প্রসঙ্গত লেখ চৌমুহনে বাজারটিকে সংস্কারে হাত দিয়েছে নিগম। বেশ কিছুদিন পূর্বে বাজারটি পরিদর্শন করে মেয়র নির্দেশ দেন বেআইনিভাবে বসা দোকানিদের সেখান থেকে উচ্ছেদ করার। পরবর্তীতে তাদের উচ্ছেদ করে সেখানে স্থায়ী দোকান নির্মাণের কাজ চলছে। যা সম্পূর্ণ হলে দেড়শো জন বৈধ দোকানদারের মধ্যে বিতরণ করা হবে। পরবর্তীতে অন্যান্য দোকানে ব্যবস্থা করে দেবে নিগম বলে দুদিন আগে সেই জায়গা পরিদর্শন করে আশ্বস্ত করেছিলেন মেয়র। কিন্তু কিছু কিছু দোকানে পুনরায় অবৈধভাবে রাস্তার অপর পাশে প্রগতি স্কুলে যাওয়ার রাস্তায় দু’দিকে অস্থায়ী দোকান বানিয়ে বসে পড়ে। যা ভেঙ্গে দেওয়ার কথা বলেছিল দীপক মজুমদার। সেই দিকে নজর রেখে আজ সে দোকানগুলি উচ্ছেদ করা হয়। দোকানের রাজ্য সরকারের জন্য তাদের জন্য ব্যবস্থা করে সে দাবী জানায়।
