স্বেচ্ছা রক্তদান চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে : মেয়র

 

ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে বি এম এস এর প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বুধবার ওএনজিসি প্রাঙ্গণে এক মেগা স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মিনারানী সরকার, ওএনজিসি অ্যাসেট ম্যানেজার সঞ্জীব জানজুয়া সহ অন্যান্যরা। রক্তদান শিবিরটি ঘুরে দেখেন তারা এবং রক্তদাতাদের উৎসাহিত করেন। রক্তদান শিবিরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, এ ধরনের রক্তদান শিবির চাহিদা এবং যোগানের ভেতর ভারসাম্য রক্ষা করে। রক্তদানের মাধ্যমে শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করছেন যারা রক্ত দিচ্ছেন তারা। রক্তদান হচ্ছে মহৎ দান কারণ রক্তের কোন বিকল্প নেই। পাশাপাশি তিনি দিন রক্তদানের মত কর্মসূচি হাতে নেওয়া সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *