বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বিশ্ব রেখে যেতে হলে বৃক্ষ রোপনে এগিয়ে আসতে হবে : মেয়র

 

বুধবার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৩৫ নং ওয়ার্ড এলাকার আখাউড়া রোড অঞ্চলে বিজেপি শহর সদর জেলা কমিটির উদ্যোগে এর পের মা কে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, শহর সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা।
বাড়ছে বিশ্ব উষ্ণায়ন, বাড়ছে তাপমাত্রা। কারণ একটাই বৃক্ষ নিধন ও বড় বড় অট্টালিকা নির্মাণ। সেদিকে লক্ষ্য রেখে বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা অনুভব করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পের মাকে নাম কর্মসূচির ঘোষণা করে।যিনি বৃক্ষরোপণ করবেন যেহেতু উনার মার নামে সেই বৃক্ষটি উনি রোপন করছেন সেদিকে লক্ষ্য রেখে তিনি সেই বৃক্ষটির রক্ষণাবেক্ষণ করবেন এই উদ্দেশ্যেই এই কর্মসূচির নাম দিয়েছেন এক পের মাকে নাম। দেখা যায় অনেক সময়ই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় বৃক্ষরোপণও করা হয় কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সে বৃক্ষ আর বড় হয় না অচিরেই নষ্ট হয়ে যায়। সেদিকে লক্ষ্য রেখে বৃক্ষরোপনের পাশাপাশি তাকে বড় করে তুলা পর্যন্ত তার প্রতি নজর রাখাও প্রয়োজন। সারা দেশের সঙ্গে রাজ্য চলছে এক পের মা কি নাম কর্মসূচির অঙ্গ হিসেবে সরকারি এবং বেসরকারিভাবে বৃক্ষরোপণ কর্মসূচি। আজকের এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, প্রধানমন্ত্রী আহ্বানে শারা দিয়ে রাজ্যব্যাপী সরকারি এবং বেসরকারিভাবে এরকম বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। একটাই লক্ষ্য রাজ্য তাদের দেশকে সবুজায়ন করা। যাতে করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বিশ্ব রেখে যাওয়া যায়। সেদিকে লক্ষ্য রেখে এরকম বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করতে হবে এবং রুপন করা গাছকে বাঁচিয়ে রাখতে হবে। আগরতলা পুরো নিগমের প্রতিটি ওয়ার্ডে এরকম কর্মসূচি চলছে বলেও জানান তিনি।
সহর-সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য দলমত নির্বিশেষে সকলকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *