শনিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় অরাজনৈতিক সংগঠন সনাতনী হিন্দু সেনা তাদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, জগন্নাথ জিও মন্দিরের মঠাধ্যক্ষ ভক্তি কমল গোস্বামী, সনাতনী হিন্দু সোনার রাজ্য সভাপতি তাপস মজুমদার সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানে ১৪৭ জন দিব্যাঙ্গো ভাই বোনকে চলন সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, যেখানেই হিন্দু সংখ্যালঘু সেখানেই নির্যাতিত হচ্ছে তারা। মন্ত্রী ক্ষোভের সঙ্গে হিন্দুদের অত্যাচারিত হওয়ার জন্য নিজেদেরই দোষী সাব্যস্ত করেন। তিনি বলেন এখনই সময় সকল হিন্দু ধর্মাবলম্বীদের একত্রিত হওয়ার। তিনি দুঃখের সঙ্গে ও বলেন সকলেই এখন ব্যক্তি কেন্দ্রীয়,স্বার্থ কেন্দ্রিক, হিন্দু নির্যাতন নিয়ে কাউকে কথা বলতে দেখা যায় না। ধর্ম পালন করতে হলে সকলকে একত্রিত হতে হবে আর যদি মনে করেন আপনি নাস্তিক ধর্ম মানেন না তাহলে ব্যক্তি কেন্দ্রিকতা নিয়ে থাকুন। নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হলে হিন্দুদের একত্রিত হতেই হবে। আজকের এই অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
