আমাদের এক দেশ, এক প্রাণ, এক বিধান, এক পরিচয় এক নিশান। একই রকম আনন্দ হাসি, আমরা সবাই ভারতবাসী এই স্লোগানকে সামনে রেখে বুধবার
আগরতলা সোনামুড়া বাস ওনার্স সিন্ডিকেট হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে নাগের জলা বাসস্ট্যান্ডে ভারতের জাতীয় পতাকা মোটর শ্রমিকসহ অন্যান্যদের হাতে তুলে দেয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পুরেটর তথা সাউথ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, তাছাড়া উপস্থিত ছিলেন
সংগঠনের সম্পাদক পান্না গণ,
বাস মালিক তথা সমাজসেবী কমল দেব সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানটি ঘিরে বক্তারা আহবান রাখেন ১৩ থেকে ১৫ আগস্ট ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে ‘ঘরে ঘরে জাতীয় পতাকা’ উত্তোলন করার। পাশাপাশি এ দিল তারা প্রধানমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে একপের মাকে নাম কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণও করে নাগেরজলায়।
