ভারতবাসীর মধ্যে রাষ্ট্রীয় চেতনার উন্মেষ ঘটানোর লক্ষ্যে স্বাধীনতা দিবস কে ঘিরে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে: মেয়র

 

ভারতবাসীর মধ্যে রাষ্ট্রীয় চেতনা
রাষ্ট্রীয় ভাবনা র উন্মেষ ঘটানোর লক্ষ্যেই গত দুসরা আগস্ট থেকে ১৫ ই আগস্ট পর্যন্ত বিভিন্ন সরকারি এবং দলীয়ভাবে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যারা দেশকে স্বাধীন করতে এবং সার্বভৌমত্ব রক্ষা করতে আত্ম বলিদান দিয়েছে তাদের স্মরণ এবং শ্রদ্ধা নিবেদন করার লক্ষ্যে এই কর্মসূচি গুলি পালন করা হচ্ছে বৃহস্পতিবার রামনগর বিধানসভা কেন্দ্রে মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত তিরঙ্গা র‍্যালিতে অংশগ্রহণ করে এই কথাগুলি বলেন মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার।
আগামীকাল ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস। এবং এই স্বাধীনতা দিবসকে সামনে রেখে
দেশপ্রেমের চেতনাকে শক্তিশালী করার জন্য দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে ত্রিপুরায়ও হর ঘর তিরঙ্গা অভিযান পালিত হচ্ছে। পাশাপাশি রাজ্যের প্রতিটি বিধানসভা ক্ষেত্র সহ সরকারি বেসরকারিভাবে বিভিন্ন জায়গায় তিরঙ্গা র‍্যালি সংগঠিত হচ্ছে। বৃহস্পতিবার রামনগর বিধানসভা কেন্দ্রেও মন্ডলের উদ্যোগে বাইক নিয়ে একটি তিরঙ্গা র‍্যালি সংঘটিত হয়। এদিন এই র‍্যালিটি পেয়ারি বাবুর বাগানের সামনে থেকে শুরু হয়ে রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা ঘুরে রামনগর মন্ডল কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এদিন এর এই তিরঙ্গা র‍্যালিতে অংশগ্রহণ করেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, তাছাড়া ছিলেন রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য নিবাস দাস নিত্য গুহ দে সহ অন্যান্যরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২২ সালে আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে এই কর্মসূচি শুরু করেছিলেন। এই অভিযানের মূল উদ্দেশ্য হল জাতীয় পতাকার সাথে শ্রদ্ধার সংযোগ স্থাপন করা এবং দেশের স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো। আজকের এই তিরঙ্গা র‍্যালিতে বিশাল সংখ্যক যুবারা অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *