বৃহস্পতিবার ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির অফিস ঘরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে
শেয়ার প্রাইস শপ ডিলার ওয়েলফেয়ার সোসাইটি ও ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতি একসঙ্গে মিশে যাওয়া ঘোষণা দেয়। আজকের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির সভাপতি প্রদীপ চন্দ্র জানান খাদ্য মন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জনগণকে সঠিক পরিষেবা প্রদান করার লক্ষ্যে আজ দুটি সংগঠন একত্রিতভাবে কাজ করার অঙ্গীকার বদ্ধ হয়।
আগামী দিনে রেশন ব্যবস্থার উন্নতিকল্পে ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতি সকলকে নিয়ে কাজ করে যাবে বলেও জানান তিনি। আজকের এই সাংবাদিক সম্মেলনে সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন, সম্পাদক উৎপল দেবসহ অন্যান্যরা।
