সাংসদ রাজীব ভট্টাচার্যের জন্ম দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত

বি.জে.পি রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য্য মহোদয়ের শুভ জন্মদিন উপলক্ষে বনমালিপুর বি.জে.পি কার্যকর্তাদের উদ্যোগ দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
পাশাপাশি শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের উদ্যোগে স্বেচ্ছায় চক্ষু ও দেহদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বস্ত্রিক সাংসদ রাজিব ভট্টাচার্য, বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য।কর্পুরেটর অলক ভট্টাচার্য, অঞ্জনা দাস, সীমা দেবনাথ, হিমানী দেববর্মা মনি মুক্তা ভট্টাচার্য সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, ছোটবেলার বাবার মৃত্যু হয়। মা আমাকে প্রতিপালন করে এবং সমাজের প্রতি কাজ করার জন্য আমার মা আমাকে অনুপ্রাণিত করেছিল। সমাজ আমাকে অনেক কিছু দিয়েছে সমাজের প্রতি কিছু করা আমার নৈতিকতা দায়বদ্ধতা। আপনারা আমাকে আশীর্বাদ করুন শুধু আশীর্বাদে চাই আপনাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *