প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন মন্ত্রী সুধাংশু দাস

৩ অক্টোবর ২০১৪ সালে প্রথম বারের মত দেশবাসীর উদ্দেশ্যে মন কি বাত অনুষ্ঠানে নিজের বক্তব্য তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের মনের কথা নাগরিকদের সঙ্গে শেয়ার করে নেয়। যেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রত্যেক মাসের শেষ রবিবার অনুষ্ঠিত হয় মন কি বাত অনুষ্ঠান। অনুষ্ঠানটি “সম্পূর্ণই অরাজনৈতিক”। আজ মোদিজীর মন কি বাতের ১২৫ তম পর্ব। সারা দেশের সঙ্গে রাজ্যেও মোদিজীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণের ব্যবস্থা করা হয়। এদিন আস্তাবল সংলগ্ন ভেটেরিনারি অফিসে ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মন কি বাত অনুষ্ঠান শ্রবন করার ব্যবস্থা করা হয়। পশু চিকিৎসকদের সঙ্গে মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন মন্ত্রী সুধাংশু দাস। পাশাপাশি মন্ত্রী এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রাণিসম্পদ বার্তার আনুষ্ঠানিক প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *