ইসকনে রাধাষ্টমী পালিত।।

কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক ১৫ দিন পরে পালিত হয় রাধাষ্টমী। গত ১৬ অগস্ট গোটা দেশ জুড়ে ধূমধাম করে পালিত হয়েছে কৃষ্ণ জন্মাষ্টমী। রবিবার ৩১ অগস্ট পালিত হচ্ছে শ্রীরাধিকার জন্মতিথি। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধাষ্টমীও গোটা দেশ জুড়ে ধূমধাম করে পালিত হয়। রাজ্যেও আজকের দিনটি বিভিন্ন মন্দিরে ঘটা করে পালন করা হচ্ছে। আগরতলার ইসকন মন্দির আজকের দিনটিতে বিশেষ পূজার্চনার ব্যবস্থা করা হয়। সেখানে ভক্তরা ভক্তি ভরে শ্রীরাধার পুজো করেন।

প্রসঙ্গত শ্রী রাধা ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয়। রাধাই ছিলেন কৃষ্ণের সমস্ত শক্তির উত্‍স। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ এবং কৃষ্ণ ছাড়া রাধাও অসম্পূর্ণ। দ্বাপর যুগ থেকে কলিযুগে এসেও রাধার নাম সব সময় কৃষ্ণের আগে নেওয়া হয়। এর থেকেই শ্রীকৃষ্ণের জীবনে রাধার গুরুত্ব অনুধাবন করা যায়। কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধাষ্টমীতে উপবাস রেখে পুজো করলে দাম্পত্য জীবনে সুখ বাড়ে। বলা হয়ে থাকে, আপনি যদি জন্মাষ্টমীর উপবাসের সম্পূর্ণ ফল লাভ করতে চান, তাহলে রাধাষ্টমীতেও অবশ্যই উপবাস রাখুন। রাধা অষ্টমী কি ঘিরে আজ বিভিন্ন মন্দিরের ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা উপলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *