ড্রেইন এবং রাস্তা নির্মাণ হলে জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে : মেয়র

 

শহর জুড়েই উন্মুক্ত ড্রেইন ঢাকার কাজ চলছে। কাজের গুণগত মান প্রায়ই পরিদর্শন করছেন মেয়র দীপক মজুমদার। শনিবার
বিদুর কর্তা চৌমুহনী থেকে পূর্বাশা পর্যন্ত ড্রেন ঢাকার কাজ পরিদর্শন করেন তিনি। প্রসঙ্গত
বৃষ্টি হলেই লক্ষীনারায়ণ বাড়ি এলাকাও প্লাবিত হয়ে যায়। সেদিকে লক্ষ্য রেখে মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন পুরানো বক্স কালভার্টটি ভেঙ্গে নূতন কালভার্ট নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। সেদিকে লক্ষ্য রেখে নির্মিত হচ্ছে নতুন বক্স কালভার্ট। তা যেন অতিসত্বর নির্মাণ করা যায় সে নির্দেশ দেন তিনি। মেয়রের পরিদর্শনকালে আজ উনার সঙ্গে ছিলেন স্মার্ট সিটি প্রকল্পের সিইও শৈলেশ কুমার যাদব , নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিনহা সহ অন্যান্যরা। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, শহরাঞ্চলের কোন কোন জায়গায় জল জমে তা সরজমিনে পরিদর্শনেই আজকে আসা। এই এলাকায় কিছুটা বৃষ্টি হলে প্লাবিত হয় সেই দিকে লক্ষ্য রেখে দুটি বক্স কালভার্ট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কাজ শুরু হয়েছে। তাড়াতাড়ি যেন সেই কাজ সম্পন্ন করা হয় সেদিকে নির্দেশ দেই। ড্রেইন এবং রাস্তা নির্মাণ হলে জল যন্ত্রণা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *