লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট – ৩২২জির উদ্যোগে প্রথমবারের মতো পূর্বাশা প্রাঙ্গনে
ত্রিপুরার সমস্ত লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিতদের জন্য একটি মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এদিনের এই মেগা ফ্রী শপিং ফেস্টিভ্যালে প্রায় এক হাজার নারী-পুরুষের হাতে শাড়ি থেকে শুরু করে রান্নার তেল সহ গৃহস্থালির জিনিসপত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক সঞ্জয় পাল, হেডলাইনস ত্রিপুরার এডিটর প্রণব সরকার, তাছাড়া লায়ন্স ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন লায়ন্স পঙ্কজ কুমার পোদ্দার সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার এ ধরনের অভিনব উদ্যোগে প্রথমবারের মতো উপস্থিত হয়েছেন বলে জানান। পাশাপাশি তিনি বলেন, রাজ্য সরকার যেরকম জাতী উপজাতি সকলের উন্নতিতে কাজ করে চলেছে সেরকমভাবে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরাও সামাজিক কর্মকান্ডে এগিয়ে আসে তার ভেতরে লায়ন্স ক্লাবও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। আজকের এই অনুষ্ঠানে গৃহস্থালির সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী প্রদানে এবং ১ হাজার থেকে ৩ হাজার মানুষের মধ্যে বিতরণের যে ব্যবস্থা করেছে তার ভূয়সী প্রশংসা করেন মেয়র।
