মুখ্যমন্ত্রীর হাত দিয়ে প্রদান করা হবে পুর নিগমের সারদ সম্মান : মেয়র

 

যদি কোন ধরনের সমস্যা না থাকে তবে আগামী ১৮ অক্টোবর পুর নিগমের উদ্যোগে আগরতলা রবীন্দ্রশতবার্ষিকী ভবনে প্রদান করা হবে শারদ সম্মান । উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সেই দিকে লক্ষ্য রেখে বুধবার পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হল প্রস্তুতি কমিটির বৈঠক। প্রসঙ্গত পুর নিগম প্রতি বছরই বিভিন্ন ক্যাটাগরিতে নিগম এলাকার ক্লাবগুলিকে পুরস্কৃত করে থাকে। পুরস্কার প্রদানের জন্য ক্লাবগুলোকে বাছাই করে নিরপেক্ষ বিচারক মন্ডলী। বুধবার শারদ সম্মান প্রদান করা নিয়ে নিগমের কর্পোরেটর সহ অন্যান্যদের নিয়ে গঠিত প্রস্তুতি কমিটির বৈঠক পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বৈঠক সম্পর্কে মেয়র দীপক মজুমদার বলেন, পূজা উদ্যোক্তাদের চারটি জোনালে চারটি বিষয়ের উপর পুরস্কৃত করা হবে। প্রতিটি জুনালের শ্রেষ্ঠ ক্লাব গুলিকে সুদৃশ্য ট্রফি এবং ২৫ হাজার টাকা করে প্রদান করা হবে। পাঁচটি বিষয়ের উপর বিবেচনা করে সারা আগরতলা শহর জুড়ে পাঁচটি করে সেরার সেরা পাঁচটি ক্লাবকে পুরস্কার প্রদান করা হবে। সদৃশ্য ট্রফি এবং ৫০ হাজার টাকা প্রদান করা হবে সেই পূজা উদ্যোক্তাদের। মোট ২১ টি সুদৃশ্য ট্রফি ও আর্থিক পুরস্কার প্রদান করা হবে। আগামী ১৮ অক্টোবরকে সামনে রেখে আজকের এই প্রস্তুতি বৈঠকে আলোচনা হয়।১৮ অক্টোবর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রবীন্দ্র ভবনে এই শারদ সম্মান প্রদান করা হতে পারে বলে জানান মেয়র। তুমি আরো বলেন যে যে ক্লাবগুলি মনোনীত হয়েছেন পুরস্কারের জন্য সেই সকল ক্লাবগুলির নাম বিজ্ঞাপনে প্রকাশ করা হবে পাশাপাশি ক্লাবগুলিকেও চিঠির মাধ্যমে অবহিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *