দুর্গা চৌমুহনী বাজারের নির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট বাজার কমিটি মেয়াদ শেষে বুধবার পদত্যাগ করে। প্রসঙ্গত তাপস ঘোষের নেতৃত্বে বামফ্রন্ট সরকার ক্ষমতা থাকাকালীন এই বাজার কমিটি নির্বাচনে জয়লাভ করেছিল। তারপর থেকে দীর্ঘ ১৭ বছর ধরে তাপস ঘোসকে সম্পাদক করে এই কমিটি দুর্গা চৌমুহনী বাজার পরিচালনা করে চলেছে। এই কমিটি পদত্যাগ করায় এখন দেখার বিষয় পুর নিগমের মেয়র কাজ চালানোর জন্য কোন কমিটি গঠন করে কিনা বা কবে নাগাদ নির্বাচন করে? তবে দুর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ীদের বক্তব্য অবিলম্বে যেন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠুভাবে দুর্গা চৌমুহনি বাজার কমিটি গঠন করা হয়। যাতে করে আসন্ন হরিনাম সং কীর্তন সহ বাজার পরিচালনায় সুবিধে হয়।