গত ২৭ অক্টোবর টমটম চালক সুজন বর্মন বটতলা থেকে শেখের কোট রাস্তায় টমটম নিয়ে যাওয়ার পথে মিঠু পাল নামে অটোচালক বাইপাস এলাকায় অতর্কিত আক্রমণ করে। তাতে করে সুজন বর্মন গুরুতরভাবে আহত হয়। পরবর্তীতে সে জঙ্গলে লুকিয়ে পড়ে পরিবারের প্রয়োজন তাকে উদ্ধার করে আমতলী থানা নিয়ে যায় এবং একটি মামলা দায়ের করে। এখন পর্যন্ত মিঠু পাল গ্রেফতার না হওয়া আজ সকল টমটম চালকরা একত্রিত হয়ে আমতলী এইচডি পিওর নিকট ডেপুটেশন প্রদান করে এবং অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায় তারা।
