আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আদিবাসী কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে আদিবাসী কংগ্রেস দলের অবস্থান নিয়ে আজকের এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক নিয়ে বলতে গিয়ে আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া বলেন ,একটা শ্রেণি পরিকল্পিতভাবে জাতি উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে চলেছে।
