বিশ্ব স্ট্রোক দিবসে সচেতনতা শোভাযাত্রা

নিউরোলজি ও নিউরোসার্জারি বিভাগ এজিএমসি ও জিবিপি হাসপাতালের উদ্যোগে বুধবার
বিশ্ব স্ট্রোক দিবসে এক সচেতনতা শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রসঙ্গত এবছর
“প্রতিটি মিনিট গণনা করে”এই থিমকে সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব স্ট্রোক দিবস। এই থিমটি স্ট্রোকের সময় দ্রুত চিকিৎসার গুরুত্বের উপর জোর দেয়, কারণ প্রতি মিনিটে মস্তিষ্কের ক্ষতি হয় এবং সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে ঝুঁকি কমানো ও ফলাফল উন্নত করা যায়। কাজেই আজ বিশ্ব স্ট্রোক দিবসে
সকলকে স্ট্রোক সম্পর্কে সচেতন
হতে হবে তাহলে এই মরণঘাতি
রোগ থেকে রক্ষা পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *