আজ ১৪ই নভেম্বর জহরলাল নেহেরু জন্মদিন। এবং এই দিনটিকে ভারতবর্ষে শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়।
এই দিনটিকে সামনে রেখে
ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে।ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন মেলার মাঠে আয়োজিত এই বসে আঁকো প্রতিযোগিতায় শিশুদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কেক কেটে উদযাপন করা হয় শিশু দিবসের।
আজকের এই বসে আঁকো প্রতিযোগিতায় শিশুদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন দাস , শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তি দেববর্মা সহ অন্যান্যরা। আজকের এই প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রায় ৪৫০ জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করে।
