শ্রদ্ধার সঙ্গে জহরলাল নেহেরুর জন্ম দিবস পালন করল প্রদেশ কংগ্রেস

আজ ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর ১৩৬ তম জন্মদিন। ১৪ নভেম্বর, ১৮৮৯ সালে এলাহাবাদে তিনি জন্মগ্রহণ করেছিলেন।
জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে, জওহরলাল নেহেরু ১৬ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন, যা  এখন পর্যন্ত দেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী। আজ ওনার জন্মদিনটি প্রদেশ কংগ্রেস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে।
 এদিন কংগ্রেস ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপালচন্দ্র রায় এবং দলীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
তাছাড়া অন্যান্য শাখা সংগঠনের পতাকাও উত্তোলন করা হয়। পরবর্তীতে নেহেরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কংগ্রেস নেতৃত্ব। পরবর্তীতে গান্ধীঘাট শহীদ বেদীতে গিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেও শ্রদ্ধা নিবেদন করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *