অবশেষে রাজ্যে বেশ ভালই অনুভূত হচ্ছে শীত। তাপমাত্রাও কমতে শুরু করেছে। সর্বোচ্চ ২৭ থেকে ২৮ এবং সর্বনিম্ন ১৫ থেকে ১৬ তে ঘোরাফেরা করছে এই দু তিন দিন ধরে। আবহাওয়া অফিসের বক্তব্য অনুযায়ী আরও নামতে পারে তাপমাত্রা। ফলে শীতের প্রকোপও বাড়তে পারে। পাশাপাশি ভোরের দিকে কুয়াশায় ঢেকে যাচ্ছে রাজ্য। আবহাওয়াবিদদের বক্তব্য অনুযায়ী এ বছর বেশ ভালই দেশজুড়ে অনুভূত হবে শীত। ফলে শীত অনুভূত হচ্ছে, সকালবেলায় দেখা যাচ্ছে সোয়েটার ও চাদর জড়িয়ে রাস্তায় চলাফেরা করছে জনগণ। মঙ্গলবার সকাল থেকে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গা ঢেকেছিল কুয়াশায়। শীত প্রেমীদের চাহিদা এখন জাকির পড়ুক শীত এবং শীতের আনন্দ উপভোগ করাই তাদের লক্ষ্য। কারণ গত কিছু বছর ধরে রাজ্যে সেই অর্থে শীত পড়েনি। এখন দেখার এ বছর শীত পড়ে কিনা জাকিয়ে।