১৬ই ডিসেম্বর বিজয় দিবস।এই বিজয় দিবসকে সামনে রেখে মঙ্গলবার ইন্ডিয়ান আর্মি ১৯৭১ সালের যুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আয়োজন করে এক বাইক র‍্যালির।র‍্যালিটি লিচুবাগান এলবার্ট এক্কা পার্কের সামনে থেকে শুরু হয়। এদিন প্রথমে ইন্ডিয়ান আর্মির ব্রিগেডিয়ার ডি কে সিং এলবার্ট এক্কা পার্কে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করেন। তাছাড়াও পুষ্পার্ঘ অর্পণ করেন ত্রিপুরা পুলিশের ডিজিপি অনুরাগ। র‍্যালিটির ফ্ল্যাগ অফ করেন ত্রিপুরা পুলিশের ডি জি পি অনুরাগ। এলবার্ট এক্কা পার্ক থেকে শুরু হয়ে বাইক র‍্যালিটি তেলিয়ামুড়ায় গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *