ইন্ডিয়ান অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্টের উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও ১৬ই নভেম্বর থেকে ২৫শে নভেম্বর পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী অডিট দিবস এন্ড অডিট সপ্তাহ উদযাপন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। মঙ্গলবার শেষ দিনে শহরে পদযাত্রা ও বৃক্ষ রোপনের মাধ্যমে এক সপ্তাহব্যাপী অডিট দিবস ও অডিট উইকের সমাপ্তি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিপি ত্রিপুরা অনুরাগ, নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গীত্তে, অডিট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল একাউন্টস জেনারেল শৈলেন্দ্র বিক্রম সিংহ সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠান নিয়ে কি বলছেন প্রিন্সিপাল একাউন্টস জেনারেল শৈলেন্দ্র বিক্রম সিংহ।