মঙ্গলবার ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন তাদের রাজ্য দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্মেলনের দিনক্ষণ সহ একাধিক ইস্যু তুলে ধরেন। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সভাপতি রাধা বরণ দেবনাথ, তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক শ্যামল দে,সর্বভারতীয় সহ-সভাপতি ভানু লাল সাহা সহ অন্যান্যরা। বিভিন্ন কারণে তিন বছর তাদের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়নি। এবছর তাদের দ্বাদশ রাজ্য সম্মেলন আগামী ৬ ও ৭ ই ডিসেম্বর সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হবে। ৩১৮ জন প্রতিনিধি এই সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন। ৬ ডিসেম্বর সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে অনুষ্ঠিত হবে প্রকাশ্য সমাবেশ । বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি এ বিজয় রাঘবন।তাছাড়া বক্তা হিসেবে থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতৃত্ব মানিক সরকার।পাশাপাশি এদিন তারা ২৬ শে নভেম্বর সর্বভারতীয় কর্মসূচি ধর্মনগরের পালন করার সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণের ঘটনা তীব্র নিন্দা জানায়।