নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তৈরি বীমা সখী যোজনা – ভারতজুড়ে উৎসাহের সাথে গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে হরিয়ানার পানিপতে এই যোজনার সূচনা করেছিলেন। যোজনাটি চালু হওয়ার এক মাসের মধ্যে, এলআইসি ৫২,৫১১টি নিবন্ধন পেয়েছে যার মধ্যে ২৭,৬৯৫ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি একাধিক যোজনা গ্রাহকদের স্বার্থকে সুরক্ষিত রাখবে। সে সকল যোজনা গুলির লাভ নিতে জনগণকে সচেতন করতে মঙ্গলবার এলআইসির কর্মীদের উদ্যোগে আগরতলা শহরে এক সচেতনতা শোভাযাত্রার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *