ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ৯ দফা দাবি সনদ শ্রম দপ্তরের অধিকর্তার হাতে তুলে দেয়। তাদের প্রধান দাবি হলো নতুন চারটি স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল করতে হবে। তারা দাবি তুলে মজুরি সংক্রান্ত কোড, ২০১৯; শিল্প সম্পর্ক কোড, ২০২০; সামাজিক নিরাপত্তা কোড, ২০২০; এবং পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মপরিবেশ সংক্রান্ত কোড ২০২০ এই চারটি নতুন শ্রমকোর্ট সর্বতোভাবে শ্রমিকদের বিরুদ্ধে এক গভীর চক্রান্ত এবং প্রতিটাই কর্পোরেট কেন্দ্রিক। এসবের কারণে শ্রমিক ও কর্মচারীদের কর্ম ক্ষেত্রে অধিকার বিলুপ্তির পথে চলে যাবে। দীর্ঘ বহু দশকের লড়াই, সংগ্রাম এবং দৈনিক নিষ্ঠার ফলে প্রাপ্ত যে অধিকারবোধ, তা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। উপরোক্ত কোডগুলো চাকরি ক্ষেত্রে নিশ্চয়তার দাবি সহ নানা প্রতিকূলতা সামনে এলে দাঁড় করিয়েছে যা কার্যত শ্রমিক ও কর্মচারীদের আত্মসম্মানকে ক্ষুন্ন করে। রাজ্যের শ্রমিক ও কর্মচারীদের জীবন জীবিকার স্বার্থে প্রত্যেকটি কোড অত্যন্ত অমানবিক ফলে অবিলম্বে এই শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিল করতে হবে না হলে বৃহত্তর আন্দোলনে যাবে অসংগঠিত শ্রমিক কংগ্রেস বলে জানান তারা।