সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ২৭ টি মোবাইল যানিয়ে থানায় মামলা করা হয়েছিল পশ্চিম থানার পুলিশ উদ্ধার করে রবিবার তাদের মালিকের হাতে তুলে দেয়। পশ্চিম জেলার এসপি নমিত পাঠক এদিন মোবাইলগুলি হ্যান্ড ওভার করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন এসপি নমিত পাঠক বলেন, দিন দিন সাইবার ক্রাইম বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এপিকে ফাইল গুলি ডাউনলোড না করার পরামর্শ দেন তিনি। যার মাধ্যমে ব্যক্তিগত সকল ডাটা থেকে শুরু করে টাকাও হাতিয়ে নিচ্ছে দুষ্টচক্র। পাশাপাশি এই দিন তিনি মোবাইল হারিয়ে গেলে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (CEIR) পোর্টালে (ceir.gov.in) গিয়ে IMEI নম্বর ব্লক ও ফোন ট্র‍্যাক করার জন্য আবেদন করতে বলেন, যা হারানো ফোন খুঁজে পেতে সাহায্য করে। প্রসঙ্গত আজকের এই 27 টি মোবাইলের ভেতর ২২টি মোবাইলই সি ই আই আর পোর্টালের মাধ্যমে উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *