ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জয়নগর মেলারমাঠ সপ্তম অঞ্চল সম্মেলন উপলক্ষে রবিবার ছাত্র যুব ভবনে আয়োজন করে এক রক্তদান শিবিরের। এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা।