সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ২১ তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জায়গায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে রবিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর মহাকুমা কমিটির উদ্যোগে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। গান্ধীঘাট সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অফিস গৃহে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।