রবিবার টাস্কর বিএসএফ গলফ কোর্স, সালবাগানে ভারত গল্ফ মহোৎসব GFI ট্যুর 2025 ত্রিপুরা ওপেন গলফ টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা গল্ফ অ্যাসোসিয়েশন এবং টাস্কার বিএসএফ গল্ফ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। মুখ্যমন্ত্রী ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিয়া মন্ত্রী টিংকু রায় আইজি বিএসএফ অলক চক্রবর্তী সহ অন্যান্যরা।প্রসঙ্গত প্রধানমন্ত্রীর হাত ধরে ভারত গলফ মহোৎসব ১৭ই জানুয়ারি তথা প্রধানমন্ত্রীর জন্মদিনে রায়পুর থেকে শুরু হয়েছিল যা ১২ই জানুয়ারি আমেদাবাদে শেষ হবে । এই ট্যুরের মূল উদ্দেশ্য হলো যোগ ব্যায়ামের উপর জোর দেওয়া, মোটাপা দূর করে সুস্থ থাকা, পরিবেশ রক্ষা করা পাশাপাশি মেক ইন ইন্ডিয়া স্লোগান কে সার্থক করা। এই সামনে রেখে ইতিমধ্যে এক লাখ বৃক্ষরোপন করা হয়েছে শেষ হওয়া পর্যন্ত প্রায় ২ লক্ষ বৃক্ষরোপণ করা হবে।