সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির ২১তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৩-১৪ ডিসেম্বর । মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানায় গণতান্ত্রিক নারী সমিতির নেতৃত্ব। এদিনের এই সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত ,সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় কমিটির সহ সভানেত্রী রামা দাস ,সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় কমিটির সহ সম্পাদিকা কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্যরা। সম্মেলনকে সামনে রেখে ১৩ ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে অনুষ্ঠিত হবে প্রকাশ্য সমাবেশ। সর্বভারতীয় সভানেত্রী পিকে শ্রীমূর্তি,সাধারণ সম্পাদক মরিয়াম ধাওলে সহ রাজ্যের বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী এদিনের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন। প্রসঙ্গত ত্রিপুরা রাজ্য গণতান্ত্রিক নারী সমিতি ১৯৫১ সালে গঠিত হয়েছিল। যা সিপিআইএম এমের পশ্চিমবঙ্গের পরে ভারতবর্ষের দ্বিতীয় সর্ববৃহৎ নারী সংগঠন।