কিছুদিন পূর্বে আগরতলার ডাক্তারি পড়ুয়া সপ্তর্ষি দাস সহ মোট চারজন এমবিবিএস ছাত্র উত্তর প্রদেশের আমরোহা জেলায় দিল্লি-লখনউ জাতীয় সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যায় ।তারা শ্রী ভেঙ্কটেশ্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং ইন্টার্নশিপ করছিলেন, একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে তাদের গাড়ি ধাক্কা মারায় এই মর্মান্তিক মৃত্যু হয়। বিমান গোলযোগ থাকায় তার দেহ ৬ দিন পর এম্বুলেন্সে করে গতকাল বাড়িতে নিয়ে আসা হয়। একটু পরবর্তীতে বটতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। আজ উনার পরিবারের সঙ্গে দেখা করতে যান বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি তাদের সঙ্গে মিলিত হয়ে সমবেদনা জ্ঞাপন করেন।