শচীন্দ্র লাল সিং সাত আগস্ট ১৯০৭ সালে জন্মগ্রহণ করেছিলেন। উনি ৯ ডিসেম্বর ২০০০ সালে পরলোক গমন করেন। আজ উনার ২৫ তম প্রয়াণ বার্ষিকী। আজকের দিনটি প্রদেশ কংগ্রেস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উনার স্মৃতিতে এক মিনিট নীরবতা পালনের পর উনার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব। পরবর্তীতে উনার জীবন দর্শন নিয়ে উপস্থিত নেতৃত্ব আলোচনা করেন। শচীন্দ্রনাথ সিং ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী। ১লা জুলাই ১৯৬৪ থেকে ১লা নভেম্বর ১৯৭২ পর্যন্ত উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে, তিনি নবগঠিত কংগ্রেস ফর ডেমোক্রেসি দলে যোগদান করেন। তিনি কংগ্রেস ফর ডেমোক্রেসির সদস্য হিসাবে ত্রিপুরা পশ্চিম কেন্দ্র থেকে ষষ্ঠ লোকসভায় নির্বাচিত হন। ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং ত্রিপুরার অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তাকে স্নেহের সাথে “শচীনদা” বলা হত এবং তার সরলতা এবং বন্ধুত্বপূর্ণ প্রকৃতির জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি।