সন্তোষ ট্রফি দ্বিতীয় রাউন্ডে গেলেই খেলোয়াড়দের দু লক্ষ টাকা : সচিব

আগরতলা:আগরতলায় বসতে চলেছে জাতীয় ফুটবল আসর। ১৫ ডিসেম্বর থেকে ১৯শে ডিসেম্বর উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হতে চলেছে ৭৯ তম জাতীয় সন্তোষ ট্রফি ডি গ্রুপের ফুটবল আসর। রাজ্যে অনুষ্ঠিত হতে চলা সন্তোষ ট্রফি ফুটবলে ভালো ফলাফল করার লক্ষ্যে বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ত্রিপুরা দল। ৪২ জন ফুটবলারকে নিয়ে প্রাথমিক অনুশীলন শেষে কোচ ডি কে প্রধানের তত্ত্বাবধানে চূড়ান্ত ২০ জনের নিবিড় অনুশীলন চলছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। এই প্রতিযোগিতায় শক্তিশালী মনিপুর, অসম পাশাপাশি অন্য দুটি দল হিসেবে অংশগ্রহণ করতে পারে সার্ভিসেস ও ঝাড়খন্ড। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলন শেষে কোচ ডি কে প্রধান জানান, কুড়িজন খেলোয়াড়ের মধ্যে বহি রাজ্যের চারজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দুজন গোলকিপার সহ শক্তিশালী দল গঠন করা হয়েছে। ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ মনিপুর। মনিপুর কে হারিয়ে এবং অন্য দলের বিরুদ্ধেও ভালো ফলাফল করে দ্বিতীয় রাউন্ডে যাওয়া লক্ষ্য বলে জানান তিনি।
অপরদিকে সচিব অমিত চৌধুরী জানান, বিভিন্ন জনের কাছে আবেদন রাখার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ী সহ অন্যান্যদের সহায়তা আজ খেলোয়ারদের কীটসহ জার্সি তুলে দেওয়া হয়। পাশাপাশি তিনি বলেন গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী খেলোয়াড়দের প্রত্যেকদেরই ম্যাচ মানি দেওয়া হবে পাশাপাশি যদি দ্বিতীয় রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারে তাহলে তাদেরকে ২ লক্ষ টাকা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *