রাজ্য থেকেও রামলীলা ময়দানে যাচ্ছেন জাম্বু টিম

১৫ সেপ্টেম্বর থেকে সারা ভারতজুড়ে কংগ্রেস দল ভোট চুরি স্বাক্ষর অভিযানের সূচনা করেছিলেন। এই কর্মসূচীর অঙ্গ হিসেবে সারা ভারতবর্ষে পাঁচ কোটি জনগণের স্বাক্ষর সংগ্রহ করে ভোট চুরি বন্ধ করার আহবানে পাঁচ দফা দাবি সনদ রাষ্ট্রপতির কাছে পেশ করা হবে
আগামী ১৪ই ডিসেম্বর। সেদিকে লক্ষ্য রেখে দিল্লির রামলীলা ময়দানে অনুষ্ঠিত হবে জনসভা। সেদিকে লক্ষ্য রেখে রাজ্য থেকেও জাম্বো টিম দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হচ্ছে। শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, সারা রাজ্য থেকে ২ লক্ষ ১৩১০৯ টি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে এবং তাই ইতিমধ্যে দিল্লির সদর দপ্তর পাঠানো হয়েছে। আগামী ১৪ তারিখ রাম লীলা ময়দানে আয়োজিত জনসভায় রাজ্য থেকেও প্রায় ১২০-১২৫ জনের দল এই সভায় যোগদান করার উদ্দেশ্যে ইতিমধ্যেই কিছু রাজ্য ত্যাগ করেছে এবং কিছু আজ যাবে। পাশাপাশি এই দিন তিনি বিজেপি এবং ত্রিপরা মথার জোট সরি কি দ্বন্দ্ব নিয়ে বলেন বিজেপি জোট ধর্ম কোন সময়ই রক্ষা করেন। ছোট ছোট দলগুলিকে তারা গ্রাস করে ফেলে। উদাহরণস্বরূপ তিনি শিবসেনা ও আকালী দলের প্রসঙ্গ তোলেন। ছোট দলগুলি বিজেপির সংস্পর্শে যাওয়ার পর তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *