বাংলাদেশ সহকারি হাইকমিশনে বিজয় দিবস পালিত

বুধবার বাংলাদেশের মহান বিজয় দিবস। আজ দিনভর বর্ণাঢ্য আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে মহান বিজয় দিবস উদযাপন করে বাংলাদেশ সহকারী হাই কমিশন।
বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সারা দিন নানা কর্মসূচি পালন করে বাংলাদেশ দূতাবাস।
এ দিন সকাল ৬টায় দূতালয় প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সহকারী হাই কমিশনের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে
বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বার্তা পাঠ করা হয় এবং মুক্তিযুদ্ধে ত্রিপুরা রাজ্যের অবদান স্মরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বাংলাদেশ সরকারি হাই কমিশনের সহকারি হাইকমিশনার হাসান আল বাশার, প্রথম সচিব শরীফ আহম্মেদ ও এস এম আলমাস হোসেন সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *