বিজয় দিবসে শহীদদের স্মরণ করলেন রাজ্যপাল

বুধবার বাংলাদেশের বিজয় দিবস। প্রতিবছর ১৬ ডিসেম্বর পালিত হয় বিজয় দিবস। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান সশস্ত্র বাহিনীর পরাজয় এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের স্মরণে এই দিবসটি উদযাপন করা হয়।
আজ অর্থাৎ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ৫৪তম বার্ষিকী উদযাপন করছে ভারতীয় এবং বাংলাদেশি সশস্ত্র বাহিনী।
আগরতলায় বিজয় দিবস উদযাপন শুধু একটি কূটনৈতিক অনুষ্ঠান নয়, বরং এটি বাংলাদেশ ও ভারতের মধ্যেকার ঐতিহাসিক বন্ধন এবং মুক্তিযুদ্ধের চেতনার এক মিলনক্ষেত্র।
বাংলাদেশের “বিজয় দিবস”বুধবার উদযাপিত হল আগরতলার এলবার্ট এক্কা পার্কে। সেদেশের জনগণের প্রায় ৯ মাসের সশস্ত্র মুক্তিসংগ্রাম এবং তার জেরে ভারত-পাকিস্তান যুদ্ধের শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় ৯৩ হজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনার কাছে। ঐতিহাসিক সেই স্বাধীনতা যুদ্ধে আগরতলা তথা ত্রিপুরা এবং ভারতের গৌরবময় ভূমিকার স্মৃতি আবার উঠে এল বিজয় দিবসে।
এদিন আগরতলার লিচুবাগানে অ্যালবার্ট এক্কা মেমোরিয়াল পার্কে ওই যুদ্ধে শহিদ হওয়া ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। ছিলেন মন্ত্রী কিশোর বর্মন, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডঃ বিশাল কুমার,রাজ্য পুলিশের ডি জি পি অনুরাগ-সহ সেনাবাহিনীর পদস্থ আধিকারিক ও জওয়ানরা। ইন্দো পাক এই যুদ্ধে শহীদদের এদিন রাজ্যপাল স্মরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *