কৈলাশহর বিমান বন্দরকে পুনরায় চালু করা নিয়ে এয়ারপোর্ট অথরিটি অব ইণ্ডিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আঞ্চলিক নির্বাহী পরিচালক জ্ঞান বাত্রা, আগরতলার এমবিবি বিমানবন্দরের নতুন অধিকর্তা কৃষ্ণ মোহন নেহরা, প্রাক্তন অধিকর্তা কে.সি.মীনার সংঘে মহাকরণে বৈঠক করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামীকাল মুখ্যমন্ত্রীর সময় নেয়া হয়েছে। যেহেতু বিমানবন্দরটি চালু করতে হলে অর্থনৈতিক ব্যাপার রয়েছে তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *