অমিত সাহার রাজ্যে আগমনের আগে অমিত শাহর রাজ্য সফর নিয়ে ধিক্কার জানালো প্রদেশ কংগ্রেস। এদিন কংগ্রেস ভবনে কালো পতাকা লাগিয়ে রাষ্ট্রীয় ভাষা হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে এই বিক্ষোভ প্রদর্শন করে তারা।তারা আওয়াজ তুলে ভোট চার, গনতান্ত্রিক অধিকার হরনকারী, ধর্মীয় মেরুকরন সৃষ্টিকারী ভাষা সন্ত্রাস সৃষ্টিকারী অমিত সাহ ধীক্কার। প্রসঙ্গত পূর্ব, উত্তর-পূর্ব এবং উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলন উপলক্ষে রাজ্যে এসেছে পূর্ব অঞ্চল পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর-পূর্বাঞ্চল ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিমের প্রতিনিধিরা। পাশাপাশি দিল্লি থেকেও এসেছে বিশেষজ্ঞরা। হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। সরকারি কাজে হিন্দির ব্যবহার বৃদ্ধি এবং রাজভাষার প্রচার ও প্রসার নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে।