মঙ্গলবার যুব মোর্চা ও মহিলা মোর্চার বৈঠক অনুষ্ঠিত।

 

প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য, প্রদেশ যুবমোর্চার সভাপতি শ্রী নবাদল বনিক ও অন্যান্য রাজ্যস্তরীয় পদাধিকারী এবং জেলা যুবমোর্চার সভাপতিদের উপস্থিতিতে যুবমোর্চার এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সভা দুপুর বারোটা থেকে শুরু হয়ে দুপুর দুইটা অব্দি চলে। সভার মূল আলোচিত বিষয়গুলি হল মোর্চার সাংগঠনিক অবস্থা, আসন্ন বিধানসভা নির্বাচন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেরা পাক্ষিকের বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত অগ্রগতি, উৎসবমুখর দুর্গাপূজার দিনগুলিতে মানুষের সেবা কিভাবে করা যায় তার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দুপুর তিনটা থেকে প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য, প্রদেশ সাধারণ সম্পাদিকা সুশ্রী পাপিয়া দত্ত, মহিলা মোর্চার প্রদেশ সভাপতি ঝর্ণা দেববর্মা এবং মহিলা মোর্চার অন্যান্য পদাধিকারিদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলি হল মহিলা মোর্চা সংগঠনকে আরো মজবুত করার লক্ষ্যে বুথে বুথে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচী গ্রহণ করা। দুর্গাপূজাকে সামনে রেখে পঞ্চমীতে রাজ্যের সমস্ত হাসপাতলে সদ্যজাত শিশু এবং তাদের মায়েদের পুষ্টিকর খাদ্যদ্রব্য এবং প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করা । সভায় আসন্ন বিধানসভা নির্বাচনে মহিলা মোর্চার ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *