বিষাদের সুরে বাসন্তীর ভাসান সমাপ্ত।

 

 

আগরতলা, ২৮ শে মার্চ: ঢাকে কাঠি বিসর্জনে বিজয়ারী সুর, কৈলাসে ফিরে চলেছেন দুগ্গা ঠাকুর। আজ বিজয়া দশমী। চারিদিকে বিষাদের সুর। মা দশভুজা পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী কাটিয়ে আজ দশমীতে কৈলাসে ফেরার পালা।

আজ সকাল থেকেই আগরতলার দশমীঘাটে বিভিন্ন বাড়ি ঘরের দুর্গাপূজার প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে আসেন ভক্তরা। তিন দিন ধরে বাড়িতে মা দুর্গার আরাধনা করার পর পরিবারের প্রতিটি সদস্যের মনেই ভাসছে বিষাদের সুর। দেবীর বিদায়ের মুহূর্তে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

শুভ কামনা ও আগামী বছরে আবার মা দুর্গার আগমনের প্রত্যাশা নিয়ে ভক্তরা প্রতিমা নিরঞ্জন করেন হাওড়া নদীতে। “আসছে বছর আবার হবে”—এই প্রত্যাশা ও প্রার্থনাতেই মাকে বিদায় জানাচ্ছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *