ডি ওয়াই এফ আই-এর ডুকলি বিভাগীয় কমিটির সম্মেলন উপলক্ষে মিছিল

 

 

আগরতলা,২৮ শে মার্চ:“অনিশ্চিত কাজ, নেশায় ডুবছে যুব সমাজ, চাই সবার জন্য শিক্ষা সবার জন্য কাজ”— এই আহ্বানকে সামনে রেখে আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে ডি ওয়াই এফ আই -এর ডুকলি বিভাগীয় কমিটির ৪র্থ সম্মেলন।সম্মেলনের বার্তা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে শনিবার সকালে বাধারঘাট চৌমুহনী থেকে একটি প্রচার মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে নাগেরজলাতে গিয়ে একটি সভায় মিলিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য কমিটির সম্পাদক নবারুন দেব, ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি অরিন্দম বিশ্বাস, সম্পাদক শুভংকর মজুমদার, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শান্তনু দেব, ডি ওয়াই এফ আই রাজ্য কমিটির প্রাক্তন সভাপতি রতন দাস এবং এস এফ আই -এর প্রাক্তন রাজ্য সম্পাদক সমর চক্রবর্তী সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

নাগেরজলায় অনুষ্ঠিত সভায় বক্তারা বর্তমান সময়ে যুবসমাজের সামনে থাকা বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সকলের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *