আমতলী থানা এলাকায় নাকা চেকিংয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, আটক ১

 

আগরতলা,২৮ শে মার্চ
শুক্রবার গভীর রাতে আমতলী থানা সংলগ্ন বাইপাস এলাকায় নাকা চেকিং চলাকালীন বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, চেকিংয়ের সময় TR07A1834 নম্বরের একটি বোলেরো পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়িটি থেকে প্রায় ৫৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৭ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাড়ির চালক প্রসেনজিৎ দেবনাথ-কে গাড়িসহ আটক করা হয়েছে। তার বাড়ি কুনাবন এলাকায় বলে জানা গেছে।

পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস -এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *