মথার বিদায় নিশ্চিত, আগামী ১২ এপ্রিল ইতিহাস সৃষ্টি করবে এডিসির জনগণ: মুখ্যমন্ত্রী

*

আগরতলা, ৯ এপ্রিল: ভ্রষ্টাচার, মিথ্যাচার সহ বিগত দিনে যে ধরনের কাজ করেছে মথা এর জন্য এবার এডিসিতে তাদের বিদায় নিশ্চিত। আগামী ১২ এপ্রিল ইতিহাস তৈরী করবে এডিসির জনগণ, সরকার গড়বে ভারতীয় জনতা পার্টি।

আজ কলাছড়ায় নির্বাচনী প্রচারে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি বলেন, মারপিট, গুন্ডামি করে মানুষকে বিভ্রান্ত করার খুব চেষ্টা করছে মথা। এবিষয়ে সকলকে সতর্ক থাকা দরকার।

তিনি বলেন, ভয় দেখিয়েই যদি ক্ষমতা ধরে রাখা যেত তাহলে হিটলারও এখনো ক্ষমতায় থাকতো। তিনি বলেন, রাজনীতির জন্য মানুষের সাথে সম্পর্ক রাখতে হয়, মানুষের মনের কথা বুঝতে হয়।

দক্ষিণ ত্রিপুরা জেলার পূর্ব মুহুরীপুর- ভুরাতলী আসনের প্রার্থী অভিজিৎ ত্রিপুরার সমর্থনে আজ কলাছড়া মোটরস্ট্যান্ডে আয়োজিত নির্বাচনী জনসমাবেশে উপস্থিত জাতি-জনজাতি সকল অংশের মানুষের মধ্যে দারুণ উচ্ছ্বাস দেখা যায়।

মুখ্যমন্ত্রী বলেন, থানসার কথা বলে জনজাতিদের সাথে মারামারি করছে, বিভিন্ন জায়গায় জনসভার আগে দোকানপাট বন্ধ করে দিচ্ছে মথা। কারো পেটে লাথি মারা ঠিক নয়।

মুখ্যমন্ত্রী আরো বলেন, ভারতীয় পার্টিতে কেউ জয়েন করলে দালাল বলা হচ্ছে। এই জনসভা থেকে তিনি প্রশ্ন ছোঁড়েন, কেন মানুষকে ধরে রাখতে পারছেনা মথা?

তিনি বলেন, মথা ভাবতেই পারেনি, সকল প্রকার ব্ল্যাকমেইলিংয়ের প্রয়াসকে প্রতিহত করে, জনজাতি মোর্চার সংগঠন শক্তিশালী হয়েছে মাত্র তিন মাসে এবং ২৮ আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *