ভ্লাদিমির লেনিন-এর ১৫৭তম জন্মবার্ষিকী পালিত

মঙ্গলবার রুশ বিপ্লবের পুরোধা ভ্লাদিমির লেনিন-এর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে শ্রদ্ধা নিবেদন করে সিপিআইএম। দিনটিতে দলের উদ্যোগে বিভিন্ন স্থানে লেনিনের মূর্তি ও প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।বুধবার সকালে সিপিআই(এম) সদর দপ্তরে লেনিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান দলের নেতৃত্ব। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব মানিক দে , সংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।১৮৭০ সালের ২২ এপ্রিল জন্মগ্রহণ করেন ভ্লাদিমির লেনিন। তিনি রাশিয়ার কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং বলশেভিক বিপ্লবের পুরোধা ছিলেন। সোভিয়েত রাষ্ট্র প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তার রাজনৈতিক চিন্তাধারা “লেনিনবাদ” নামে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *