ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত

 

ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বুধবার রাজ্যজুড়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এদিন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ও বায়োলজি বিষয়ের পরীক্ষা নেওয়া হয়। সকাল ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রি, দুপুর ১টা ৩০ থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত বায়োলজি এবং বিকেল ২টা ৪৫ থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত গণিতের পরীক্ষা অনুষ্ঠিত হয়।রাজ্যের মোট ১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়, যার মধ্যে আগরতলা শহরে রয়েছে ৮টি কেন্দ্র এবং অন্যান্য জেলায় ৭টি কেন্দ্র। পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৪৭৩১ জন আবেদন করে, যার মধ্যে ছাত্রীর সংখ্যা ২৬৪৫ এবং ছাত্রের সংখ্যা ২০৮৬। পিসিএমের জন্য আবেদন করেছে ৬০৪৪ জন, পিসিবির জন্য ২৬৬৬ জন এবং দুই গ্রুপেই আবেদন করেছে ১৬৪৪ জন।বোর্ডের চেয়ারম্যান সৌরদীপ পাল সংবাদমাধ্যমকে জানান, আগামী মে মাসে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এই পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, প্যারামেডিক্যালসহ বিভিন্ন উচ্চশিক্ষার কোর্সে ভর্তির সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *