আগরতলা, বুধবার : দীর্ঘদিন ধরে ওজনে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে বুধবার বসুন্ধরা জুয়েলারিতে হানা দেয় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। অভিযানের সময় ওজন মাপার যন্ত্রে অনিয়ম ধরা পড়ে বলে জানা যায়। আধিকারিকরা দেখতে পান, যন্ত্রগুলির বৈধতার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এরপর ওই ওজন মাপার যন্ত্রগুলি জব্দ করা হয়। পাশাপাশি কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত যন্ত্রগুলি সংশোধন (রেক্টিফাই) করে বৈধতা নবায়ন করার জন্য।
