ঘর থেকে জোরপূর্বক এক যুবককে বের করে মেরে অর্ধমিত অবস্থায় পুকুর পাড়ে জঙ্গলের পাশে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। সোমবার রাত বারোটা দশ মিনিটে চড়িলাম আড়ালিয়া এলাকায়। খবরে প্রকাশ চড়িলাম আড়ালিয়া সাহেব আলী ছেলে আমির হোসেন খাওয়া-দাওয়া শেষ করার পর বিছানায় শুয়ে পড়েন আচমকায়ে আমির হোসেনের ঘরের মধ্যে প্রবেশ করে চার দুষ্কৃতিকারী দরজা ভেঙে আমির হোসেনকে মুখে চাপা দিয়ে ঘর থেকে বের করে নিয়ে অর্ধ্যমৃত অবস্থায় মেরে মাঠের পাশে এক জঙ্গলে ফেলে দিয়ে যায়। পরিবারের লোক টের পেয়ে দ্রুত দুষ্কৃতিকারীদের পেছনে ধাওয়া করলেই দুষ্কৃতিকারীরা আমির হোসেনকে অধ্যমৃত অবস্থায় মেরে ফেলে মাঠের পাশে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা চিৎকার শুরু করতেই আড়ালিয়া এলাকার সমস্ত এলাকাবাসী একত্রিত হতেই ঘটনাস্থল থেকে গা ঢাকা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাই দুষ্কৃতিকারীরা। পরবর্তী সময়ে আমির হোসেনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এই নিয়ে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে খবর দেওয়া হয় বিশালগড় থানায়।
